কেক কেটে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ।

 


বুধবার সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুলে এ কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তোফায়েল ইসলাম রাব্বির পরিচালনায় কেক কাটা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, তাঁতীলীগ নেতা ফখরুল ইসলাম।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ, সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তুহিন, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  রাহিমুল ইসলাম লিহিন, সহ সভাপতি নুর উদ্দিন, সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সিদ্দিকুর রহমান ছিদ্দিক, আযহার উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ সম্পাদক সাদমান সাকিব, কামাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ, ছাত্রলীগ নেতা নাইম ইসলাম, অলিদ রহমান সানি, মারুফ আহমদ, রুবেল আহমদ, নাছিম আহমদ, সালমান আহমদ, রুহান আহমদ, জাহেদ আহমদ, তিহান আহমদ, সাকিব আহমদ, ইবরাহিম মুছা, আরমান আহমদ, মারুফ আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০