পৌষের শেষার্ধে তাপমাত্রা নেমে দেশের অন্যান্য স্থানের মতো কাঁপছে উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ- সিলেটও। সকাল থেকে দুপুর পর্যন্ত  সবকিছু থাকছে কুয়াশার চাদরে ঢাকা। বেলা গড়িয়ে বিকেল আসতে না আসতেই ফের দাপুটে হয়ে উঠছে কুয়াশা। 

আবহাওয়া অফিস বলছে, এমন কুয়াশা আরও ২-৩ দিন থাকবে। তবে টানা হয়ত থাকবে না। দুপুরের দিকে কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলতে পারে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সিলেটে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

এদিকে, বুধবারও (৪ ডিসেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগের দিন- মঙ্গলবারও শ্রীমঙ্গলে ছিলো দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম