সিলেট অঞ্চলের সর্বাধিক পঠিত ও শীর্ষ জনপ্রিয় নিউজ পোর্টাল ‘sylhetview24’র দশম বর্ষপূর্তি এবং সিলেটভিউ সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেলের ৪৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ দুই আনন্দঘন দিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৯টায় মহানগরের পূর্ব জিন্দাবাজারস্থ আরবি কমপ্লেক্সের চতুর্থ তলায় সিলেটভিউ কার্যালয়ে কেক কাটা হয়। এসময় সিলেটভিউ ও সহপ্রতিষ্ঠান বাংলাভিউটিভি পরিবারের সদস্যরা একে অপরের মুখে কেক তুলে দেন এবং আনন্দ ভাগাভাগি করেন।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেটভিউ’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সহকারী সম্পাদক পিংকু ধর, সাংবাদিক আলী আকবর কুহিনুর, তরুণ সমাজসেবী তামিমুল করিম হৃদয়, সিসিক কর্মকর্তা ফখরুল ইসলাম, সাংবাদিক মৃনাল কান্তি দাস, সিলেটভিউ’র নিউজ ইনচার্জ মো. রেজাউল হক ডালিম, নিজস্ব প্রতিবেদক দিব্য জ্যোতি শী, সুব্রত দাস, রাশেদুল হোসেন সুয়েব, মুন্না মিয়া, আন্নামা চৌধুরী, নাজাত আহমদ পুরকায়স্থ ও মিনসাদ আলম চৌধুরী, চিফ ফটো সাংবাদিক শাহীন আহমদ, স্টাফ ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, মোজাম্মেল হক ও পল্লব ভট্টাচার্য্য, বাংলাভিউ’র নিউজ প্রেজেন্টার চৌধুরী নাদিরা ও শ্রাবনী তালুকদার এবং ভিডিও এডিটর অয়ন সিংহ ও আব্দুস সাত্তার প্রমুখ।
উল্লেখ্য, জনপ্রিয় নিউজ পোর্টাল ‘sylhetview24’ এগারো বছরে পদার্পণ করেছে। লাখো পাঠকের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনদাতা ও শুভানু্ধ্যায়ীর ভালোবাসায় সিক্ত হয়ে ধাপে ধাপে সাফল্য এবং অগ্রযাত্রায় দীর্ঘ ১০টি বছর পার করেছে সিলেটভিউ।
প্রতিযোগিতামূলক সময়ে প্রথম থেকেই শীর্ষ স্থান নিশ্চিত করে আজও সেই শীর্ষতেই আছে পাঠকের খবরক্ষুধা মিটানো জনপ্রিয় এই নিউজ পোর্টাল। পথচলার দীর্ঘ ১০ বছরে আসা অনেক ঘাত-প্রতিঘাত পাঠকের ভালোবাসার শক্তিতে পরাজিত করেছে সিলেটভিউ।
এই ১০ বছরে সার্বিক ক্ষেত্রে অসংখ্য প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করেছে সিলেটভিউ। পোর্টালটিতে প্রকাশিত প্রতিবেদন ঘুরিয়ে দিয়েছে অনেকের জীবনের মোড়। সমাজে বন্ধ হয়েছে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড। এছাড়াও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটিতে কর্মরতদের পাশে দাঁড়িয়েছেন সিলেটভিউ কর্তৃপক্ষ।
স্বগৌরব ও স্বকীয়তায় ১১ বছরে পা ফেলার ক্ষণে সিলেটভিউ’র সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
আগামী দিনেও সিলেটভিউ’র এমন শীর্ষ অবস্থান ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
এদিকে, সিলেটভিউ সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেল ৫ জানুয়ারি ব্যক্তিগত জীবনে ৪৫তম বছরে পদার্পণ করেছেন। তিনি সিলেটভিউ সম্পাদনার পাশাপাশি দেশের সর্বাধিক প্রকাশিত পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’র সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও গত ৩১ ডিসেম্বর তিনি বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে আরও টানা দুইবার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন শাহ দিদার আলম চৌধুরী নবেল।
৪৫তম জন্মদিনে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অফুরান ভালোবাসা এবং শুভেচ্ছায় সিক্ত হন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




