সিলেটের দক্ষিণ সুরমার সিলাম রিজেন্ট পার্কে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে ‘সিলেটি আড্ডা’।
‘ব্যাচ-৯৫ এসএসসি’র সিলেট বিভাগের সকল সদস্যরা এই আড্ডায় অংশগ্রহণ করবেন।
নিবন্ধিত সবাইকে যথাসময়ে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘ব্যাচ-৯৫ এসএসসি’ সিলেটে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সিলেটে বিগত বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন দুর্যোগময় সময়ে ‘ব্যাচ-৯৫ এসএসসি’র সদস্যরা বিপাকে পড়া মানুষের দিকে বাড়িয়ে দেন সহায়তার হাত।
‘ব্যাচ-৯৫ এসএসসি’র এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়ছেন সংগঠনটির দায়িত্বশীল পোস্টাল কর্মকর্তা ও লিপটন তালুকদার।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর




