চোরাচালানকৃত মালামাল উদ্ধারে প্রথম স্থান অধিকার রয়েছে সিলেট অঞ্চলে নিয়োজিত র‌্যাব-৯ ইউনিট। ‘চোরাচালান মালামাল উদ্ধার অভিযান’ শীর্ষক পুলিশের বিবেচ্য বিষয়ের ঘ গ্রুপে প্রথম হয়েছে র‌্যাবের এই ইউনিট। এজন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালে সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক ও চোরাচালান উদ্ধারে পুলিশের সেরা ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বৃহসপতিবার পুলিশ সপ্তাহের-২০২৩ তৃতীয় দিন ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত ইউনিটের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


চোরাচালান মালামাল উদ্ধার অভিযান>>

‘ক’ গ্রুপে চট্টগ্রাম প্রথম, সিএমপি দ্বিতীয় এবং কুমিল্লা তৃতীয় হয়েছে।

‘খ’ গ্রুপে প্রথম যশোর, দ্বিতীয় নেত্রকোনা এবং তৃতীয় সাতক্ষীরা।

‘গ’ গ্রুপে প্রথম চাঁপাইনবাবগঞ্জ, দ্বিতীয় মেহেরপুর এবং তৃতীয় পঞ্চগড়।

‘ঘ’ গ্রুপে র‌্যাব-৯, সিলেট প্রথম, র‌্যাব-৭, চট্টগ্রাম দ্বিতীয় এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ তৃতীয়।

‘ঙ’ গ্রুপে মিরপুর বিভাগ, ডিএমপি প্রথম, ওয়ারী বিভাগ, ডিএমপি দ্বিতীয় এবং উত্তরা বিভাগ, ডিএমপি তৃতীয় স্থান অর্জন করেছে।

‘চ’ গ্রুপে এবিপিএন প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় এবং হাইওয়ে পুলিশ তৃতীয় হয়েছে।

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান>>

‘ক’ গ্রুপে প্রথম চট্টগ্রাম জেলা, দ্বিতীয় পাবনা জেলা এবং তৃতীয় হয়েছে কুমিল্লা জেলা।

‘খ’ গ্রুপে প্রথম কক্সবাজার জেলা, দ্বিতীয় নরসিংদী জেলা এবং তৃতীয় যশোর জেলা।

‘গ’ গ্রুপে প্রথম এপিবিএন, দ্বিতীয় রাজবাড়ী জেলা এবং তৃতীয় চাঁপাইনবাবগঞ্জ জেলা।

‘ঘ’ গ্রুপে প্রথম র‌্যাব-১৫, কক্সবাজার, দ্বিতীয় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং তৃতীয় র‌্যাব-৫, রাজশাহী।

‘ঙ’ গ্রুপে প্রথম ডিবি, ডিএমপি, যৌথভাবে দ্বিতীয় রমনা বিভাগ ও মিরপুর বিভাগ, ডিএমপি এবং তৃতীয় হয়েছে ওয়ারী বিভাগ, ডিএমপি।

মাদকদ্রব্য উদ্ধার অভিযান>>

‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা, দ্বিতীয় চট্টগ্রাম এবং তৃতীয় সিএমপি।

‘খ’ গ্রুপে প্রথম ব্রাহ্মণবাড়িয়া, দ্বিতীয় কক্সবাজার এবং তৃতীয় রাজশাহী।

‘গ’ গ্রুপে প্রথম লালমনিরহাট, দ্বিতীয় জয়পুরহাট এবং তৃতীয় গাজীপুর।

‘ঘ’ গ্রুপে প্রথম র‌্যাব-১১, নারায়ণগঞ্জ, দ্বিতীয় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং তৃতীয় র‌্যাব-১৫, কক্সবাজার।

‘ঙ’ গ্রুপে প্রথম ডিবি, ডিএমপি, দ্বিতীয় ওয়ারী বিভাগ, ডিএমপি এবং তৃতীয় মিরপুর বিভাগ, ডিএমপি।

‘চ’ গ্রুপে প্রথম হয়েছে এপিবিএন, দ্বিতীয় রেলওয়ে পুলিশ এবং তৃতীয় হাইওয়ে পুলিশ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে