সদ্য শুরু হওয়া নতুন ইংরেজি বছর ২০২৩ এ প্রথম বৈঠক করেছে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সমিতির কার্যনির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি আজাদুর রহমান চঞ্চল, মোর্শদ আহমদ, মান্না চৌধুরী, সালাউদ্দিন রাজু, রাজা চৌধুরী, লায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ, জামিল আহমদ, মহিউদ্দিন রাসেল, সুফিয়ান আহমদ, কোষাধক্ষ্য জায়েদ আহমদ, প্রচার সম্পাদক মানিক মিয়া, ক্রীড়া সম্পাদক সাদিক আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শওকত হিলাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রকিব আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শাকিল আহমদ মুন্না, সাইদুর রহমান মিজান, মাসুদ আহমদ, নিশাত আজিজ প্রমুখ।


সভায় সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ২০২২ এ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি নিয়ে এবং চলতি ২০২৩ সালে করণীয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে