বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। সংসদীয় আসন দুটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের সইসহ সমর্থনসূচক তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

 


রোববার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।

 

হিরো আলম বলেন, ‘আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। তবুও আমার দুটো আসনেই মনোনয়ন বাতিল করা হলো। আগামীকাল সোমবার নির্বাচন কমিশনে আপিল করব। এরপরও যদি না হয় তাহলে উচ্চ আদালতে রিট করব।’

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৭


সূত্র : কালবেলা