বাংলাদেশ সরকার অনুমোদিত ডেইযুসের উদ্দ্যেগে সিলেটর ওসমানীনগরে শাহ্জালাল ট্রেনিং একাডেমির পরিচালনায় ত্রৈমাসিক কম্পিউটার, সেলাই ইলেক্ট্রিক প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদ বিতরণ ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন কোর্সের প্রশিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগিপুর মান উল্লাহ বহুমূখি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উমরপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া।
বৃহস্পতিবার খুজগিপুর মান উল্লাহ বহুমূখি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া।
আবুল হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- বাংলাদশে আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম নুর মিয়া।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট অনুযায়ী নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কম্পিউটার সেলাই ও ইলেক্ট্রিক প্রশিক্ষণ গ্রহণ অপরিহার্য। শুধুমাত্র প্রশিক্ষণ গ্রহণ শেষ কথা নয়, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে প্রশিক্ষণ প্রদান ও গ্রহণের সার্থকতা পরিলক্ষিত হবে।
অনুষ্ঠিানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহ্জালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শেখ জুয়েল রানা, সুপারভাইজার জুনায়েদ আহমদ তালুকদার, প্রশিক্ষক জাহাঙ্গীর আহমদ।
বক্তব্য রাখেন- খুজগিপুর মান উল্লাহ বহু মূখি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আক্তার হুসাইন, সাইদালী, মুক্তার আলী,সাবেক ইউপি সদস্য ও দাতা সদস্য আমিনুল ইসলাম খুকন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিরা।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-১০




