সিলেটের জৈন্তাপুর উপজেলার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে গ্রামীণ ব্যাংকের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

 


সোমবার (৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৮টায় গ্রামীণ ব্যাংক দরবস্ত জৈন্তাপুর শাখার আয়োজনে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসাবে গ্রামীণ ব্যাংক জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপক মো. শাহজাহান চৌধুরী শীত বস্ত্র বিতরণ করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- গ্রামীণ ব্যাংক দরবস্ত জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক ইউছুফ আলী, সিনিয়র অফিসার গোপাল চন্দ্র দাস, আব্দুল করিম তালুকদার, মো. আক্তারুজ্জামান, সিলেটের জোনালের সিনিয়র অডিট অফিসার মো. আনোয়ার হোসেন, মো. জাকির হোসেনসহ শাখার অফিসারবৃন্দ।

 

গ্রামীণ ব্যাংকের জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপক মো. শাহজাহান চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের পূর্ণবাসনের লক্ষ্যে বিভিন্ন দূর্যোগ সময়ে তাদেরকে সহায়তার উপহার দিয়ে আসছে। এছাড়া গ্রামীণ ব্যাংক এসব সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের সুধ মুক্ত ঋণ ব্যবস্থা চালু করেছে। যাতে করে তারা তাদের ভিক্ষা ভিত্তি পেশা পরিবর্তন করতে পারে। বর্তমানে তীব্র শীতে উষ্ণতা পেতে তাদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হল। আগামী দিনেও গ্রামীণ ব্যাংকের পক্ষ হতে সকল প্রকারের সহযোগিতা করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-১৬