জাসদ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সিলেট জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।)

 


সোমবার বিকাল সোয়া ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 

আগামীকাল সকাল সাড়ে ৯টায় দরবস্ত বাজার মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

 

জাসদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে, এ, কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে মরহুম আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুল মান্নান জাসদের এক নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি লোভ লালসার ঊর্ধে থেকে রাজনৈতিক বিশ্বাসে স্থির ও অবিচল ছিলেন আমৃত্যু।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬