সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী বলেছেন, বিএনপি যুগপৎ আন্দোলনে ১০ দফার আলোকে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটিয়ে গনতন্ত্র ফিরিয়ে ২৭ দফার আলোকে রাষ্ট্র মেরামত করবে। এতে করে মানুষের দুঃখ কষ্ট দুর হবে, খুন গুম হামলা মামলা থেকে রক্ষা পাবে, আইনের শাসন, ভোটাধিকার, আর্থিক শৃঙ্খলা ফিরে আসবে। সর্বগ্রাসী লুটপাট, দুর্নীতির অবসান ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ হবে। বিএনপির সকল আন্দোলনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি আজ সোমবার সিলেট নগরীর মজুমদারীস্হ বিমান অফিস, গ্যাস অফিস, ব্যাংকের কর্মকর্তাদের হাতে বিএনপির যুগপৎ আন্দোলনে গনতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখার বুকলেট ও লিফলেট তুলে দেয়ার সময় এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য আনহার আহমদ, আহছানুজ্জামান শহিদ, মিছবাউল করিম চৌধুরী প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/জুনেদ




