যথাযোগ্য মর্যাদায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীগণ।

আলোচনা সভায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রদর্শক মো. আরজ আলী, সহকারী শিক্ষক শ্রী অসীম কুমার সিংহ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানিয়া। অনুষ্ঠানে সমাপনী ভাষণের শুরুতেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসাথে মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভম হারানো মা-বোনদের প্রতি অকৃত্রিম সম্মান প্রদর্শন করেন।


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১০ই জানুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি বাংলার সকল শ্রেণির মানুষ শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি দিবসটির তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে প্রাণবন্ত আলোচনা করেন। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। তার মহান আর্দশকে প্রতিটি বাঙালির জীবনে প্রতিফলিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত হয়ে দেশ ও জাতির কল্যাণে যদি সর্বশক্তি নিয়ে আত্মনিয়োগ করা যায় তাহলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন, মানবিকগুনে সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী এবং সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে সুনাগরিক হতে হবে। পরিশেষে তিনি অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে