হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ঢাকা-সিলেট রেলওয়ে সেকশনের হরষপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবাল (১০ জানুয়ারি) থেকে কালনীএক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতী শুরু করেছে। সিলেট থেকে ঢাকা গামী কালনী এক্সপ্রেস ট্রেনটি হরষপুর রেলওয়ে স্টেশনে সকাল ১০ টা ১০ মিনিটে যাত্রা বিরতী করে। এ সময় একদল বেন্ড দল সানাই বাজিয়ে চালক ও ড্রাইভারকে অভিনন্দ জানান। দর্শনার্থীরা ফুল দিয়ে গাড়ির পরিচালক কে শুভেচ্ছা জানান। 

 


রেলওয়ে স্টেশন মাষ্টার মুসফিক উদ্দিন জানান এখানে ১০ টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম দিনেই আসন বিহীন ২৯ টি টিকেট বিক্রয় করা হয়েছে। এলাকাবাসী দীর্ঘ দিনের দাবি আজ বাস্তবায়িত হয়েছে। 

যাত্রা বিরতী শেষে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুলের সভাপতিত্বে ও আব্দুস সাত্তারের সঞ্চালনা আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মোছাব্বির হোসেন বেলাল, সহকারী একান্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আরও উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আব্দুল আওয়াল (সাবেক মেম্বার) উপজেলা যুবলীগের সহসভাপতি হাজী আবু তাহের, যুবলীগের সভাপতি সবুজ মিয়া, আওয়ামীলিগ নেতা নজরুল ইসলাম রাজা মিয়া, ছাত্রলীগ সভাপতি সোহেল মিয়া, আওয়ামীলিগ ফরিদ মিয়া, আওয়ামীলিগ নেতা নেতা মিনার মিয়া, গোলাম হোসেন, মেম্বার জিতু মিয়া প্রমুক। বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহবার জানান।   

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০২