সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, যে কোন দুর্যোগে বিএনপি আর্তমানবতার কল্যাণে কাজ করে। সারাদেশের ন্যয় সিলেটেও শীতের প্রকোপ বাড়ছে। এতে অসহায় হতদরিদ্র মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোয়াইনঘাট বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এলাকার শীর্তার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিবেকের তাড়নায় শীতার্ত মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসা উচিত।
তিনি মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ খান,জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস মেম্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাসিম, যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মাসুক আহমেদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আব্দুল হান্নান, আলীম উদ্দিন দুর্জয়, আব্দুল কাদির সুমন।
এসময় উপজেলা এবং ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১




