বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে লিডিং ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ, সবজি তোলা ও বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
লিডিং ইউনিভার্সিটি নিজস্ব জমিতে চাষ করা হয় বিভিন্ন ধরনের শাক-সবজি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদমিনারের পাশে বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে বিতরণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবেস বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশে এই উৎসবের আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সবাইকে নিজ নিজ বাড়িতে শাক সবজি রোপণ করার জন্য আহবান জানান।
সরকারি কর্মকমিশনে (PSC) কাজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা ঢাকায় অবস্থান করায় এক বার্তায় তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সবাইকে আজকের এই আয়োজনে জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক বলেন, সুস্বাস্থের আহার্য মূলাসহ অন্যান্য সবজি বিতরণ সবাইকে শাক সবজি রোপণে উৎসাহিত করবে। আজকের এই উৎসবে অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বৃক্ষরোপণ করার জন্য তিনি প্রধান অতিথিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মূলা, লাউ, মিষ্টি লাউ, শীম, লালশাক, সরিষা শাক, ফুলকপি, বাাঁধাকপি, টমেটোসহ বিভিন্ন জাতের সবজির চাষ করা হয়েছে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে। এসবের মধ্যে আজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বিশেষভাবে উপকারী সবজি মূলা, লাউ, মিষ্টি লাউ, শীম, লাল শাক এবং সরিষা শাক বিতরণ করা হয়।
শাক সবজির উপকারিতা বিষয়ে আরও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. বশির আহমেদ ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, আইকিএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস রুমপা শারমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম, বিভিন্ন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদার।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩




