সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে গ্রামীণ ব্যাংক পশ্চিম জাফলং শাখার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় গ্রামীণ ব্যাংক পশ্চিম জাফলং শাখার আয়োজনে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরন করেন পশ্চিম জাফলং গোয়াইনঘাট শাখায় ব্যবস্থাপক গিষ্পতি চক্রবর্তী৷ আরও উপস্থিত ছিলেন- শাখার সহ ব্যবস্থাপক মো. হুমায়ুন কবীরসহ শাখার অফিসারবৃন্দ।
গ্রামীণ ব্যাংক পশ্চিম জাফলং শাখার ব্যবস্থাপক বলেন, এরিয়া ব্যবস্থাপক মো. শাহজাহান চৌধুরীর নির্দেশনায়, গ্রামীণ ব্যাংক ইতোমধ্যে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের পূর্ণবাসনের লক্ষ্যে বিভিন্ন দূর্যোগ সময়ে তাদেরকে সহায়তার উপহার দিয়ে আসছে। এছাড়া গ্রামীণ ব্যাংক এসব সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের সুধ মুক্ত ঋণ ব্যবস্থা চালু করেছে। যাতে করে তারা তাদের ভিক্ষা ভিত্তি পেশা পরিবর্তন করতে পারে। বর্তমানে তীব্র শীতে উষ্ণতা পেতে তাদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হল। আগামী দিনেও গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সকল প্রকারের সহযোগিতা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-২৭




