সিলেট নগরীর শ্রী শ্রী বুড়া শিববাড়ী পরিচালনা কমিটির সভাপতি, সিলেট মহাশ্মশান কমিটির সিনিয়র সদস্য ও স্বনামধন্য ব্যক্তিত্ব বিশ্বজিত দেবরায় বিশুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা জানিয়েছে শ্রী শ্রী বুড়া শিববাড়ী পরিচালনা কমিটি।
সোমবার (৯ জানুয়ারি) শ্রী শ্রী বুড়া শিববাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র চৌধুরী শ্যাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দাজ্ঞাপন করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সিলেট নগরীর আদিত্যপাড়া নিবাসী এস. রিনা দেবী মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্যের মাধ্যমে মামলা দায়ের করে বিশ্বজিত দেবরায় বিশুকে হয়রানি করছেন। এ ধরণের জঘন্য কাজের মাধ্যমে সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও বিশিষ্ট সমাজকর্মীদের দাবিয়ে রাখার অপচেষ্টার বিরুদ্ধে শ্রী শ্রী বুড়া শিববাড়ী পরিচালনা কমিটি গত ৬ জানুয়ারি এক সভায় মিলিত হয়ে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ঘৃনা জানায়।
এ ঘটনার পিছনের কুচক্রি লোকদের চিহ্নিত করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি




