সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফেনগ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী শফি আলমের উদ্যোগে গোলাপগঞ্জে গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের গাগুয়া গ্রামে ৬০ জন গরিব-অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রবাসী শফি আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেদনের মাধ্যমে অনুদান সংগ্রহ করে দীর্ঘদিন যাবত সিলেটের বিভিন্ন এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সম্প্রতি তিনি সিলেট মহানগরের আম্বরখানা সাপ্লাই এলাকার একটি মাদরাসায় ৬০টি পবিত্র কুরআন শরিফ প্রদান করেছেন। এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি অসহায় মানুষের দিকে বাড়িয়ে দেন সহায়তার হাত।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




