সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে গাত ৬ ডিসেম্বর। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। সেই ঘটনায় জড়িতেদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তার লিখিত জবাব আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 


বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয় ০৬ ডিসেম্বর সিকৃবি শাখায় সংঘটিত ঘটনার সাথে জড়িতেদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারনসহ লিখিত জবাব আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জামা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হল।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৬