সিলেট নগরের পনিটুলাস্থ পল্লবী আবাসিক এলাকার কিশোর কিশোরী সংঘের দুই যুগ পূর্তি উৎসব উপলক্ষে জ্ঞান-বিদ্যা ও সুর-সঙ্গীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় প্রতিমা স্থাপন, সাড়ে ৭টায় পূজানুষ্ঠান, ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান, সাড়ে ১০টায় মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় অতিথি আপ্যায়ন, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা-আরতি।
পরদিন ২৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় নগর শোভাযাত্রা।
কিশোর কিশোরী সংঘের দুই যুগ পূর্তি উৎসব উপলক্ষে জ্ঞান-বিদ্যা ও সুর-সঙ্গীতের দেবী সরস্বতী পূজায় সর্বস্তরের ভক্তবৃন্দ অনুরাগীকে উপস্থিত থাকার জন্য সংঘের সভাপতি সাগর ঘোষ ও সাধারণ সম্পাদক রাজ ঘোষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭




