আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার গুনগত মান উন্নয়নে পিছিয়ে নেই সিলেটের গোয়াইনঘাট উপজেলাও। গত এক দশকে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, গোয়াইনঘাট উপজেলাকে দেশের বুকে দিয়েছে অনন্য পরিচিতি। একসময় বিপুলসংখ্যক কোমলমতি শিশু স্কুলে যাওয়ারই সুযোগ পেতো না। অনেকে আবার স্কুলে গেলেও প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়তো। পাবলিক পরীক্ষায় ছিল নকলের ছড়াছড়ি। ফল প্রকাশে যেমন দেরি হতো, আবার প্রকাশের পর দেখা যেতো উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীই অকৃতকার্য। স্কুলে যথাসময়ে পাঠ্যবই পেতো না শিশু-কিশোররা। শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অসংখ্য তরুণীকে বাল্যবিয়ের শিকার হয়ে কঠিন জীবন বেছে নিতে হতো। গত কয়েক বছরে বদলে গেছে শিক্ষাক্ষেত্র, পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সাফল্যক্ষেত্রের তালিকায় শীর্ষে নিঃসন্দেহে শিক্ষা। বিগত যেকোনো সময়ের তুলনায় শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছেন ইমরান আহমদ। গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট-৪। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি সিলেট-৪ আসন থেকে যথাক্রমে ১৯৮৬. ১৯৯১, ১৯৯৬. ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হন। সিলেট-৪ আসন থেকে ইমরান আহমদ মহান জাতীয় সংসদে প্রায় ৩০ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছেন। এ আসন থেকে মহান জাতীয় সংসদে সর্বাধিক সময় প্রতিনিধিত্ব করার সুবাদে গোয়াইনঘাটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ, নিরাপদ পানির উৎস স্থাপন, গৃহ নির্মাণসহ প্রতিটি উন্নয়ন পরিক্রমায় ইমরান আহমদ এমপি একক আধিপত্য বিস্তার করেছেন।
এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৬টি কলেজ প্রতিষ্ঠা তার অনন্য উদাহরণ। গোয়াইনঘাট উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট কলেজ সরকারি করণ ছাড়াও সালুটিকর কলেজ, আলীরগাঁও কলেজ, সাইফুর রহমান বিএম কলেজ, রুস্তুমপুর কলেজ ও সর্বশেষ তোয়াকুল কলেজকে এমপিও ভুক্তকরণ এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে ইমরান আহমদ নিজেকে গোয়াইনঘাট উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের মনে স্থান করে নিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ শিক্ষার্থীদের পড়াশোনার বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক বেসরকারি শিক্ষক-কর্মচারীর জীবন বদলে গেছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ এমপিও ভুক্তির খবরে তোয়াকুল ইউনিয়নবাসীসহ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং সর্বস্তরের মানুষজন উল্লাসে মেতে উঠেন। তোয়াকুল কলেজ এমপিও ভুক্ত হওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রী ইমরান আহমদ এমপি, কর কমিশনার মোহাম্মদ আব্দুর রকিব, উপ সচিব মোহাম্মদ শামসুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তোয়াকুল কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিমসহ তোয়াকুল ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তোয়াকুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/পিডি




