টানা চতুর্থ বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হয়ে শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক পার করলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় টানা চতুর্থ বারের জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তার হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

জানা যায়, ওসি আব্দুছ ছালেক কুলাউড়া থানায় যোগদানের পর থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার, চোরাইকৃত ১০টি মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধারসহ ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদণ্ডের আলোকে টানা চতুর্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।
এ ছাড়াও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার এসআই আনোয়ার মিয়া ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে এএসআই তপন দেব।
এ অর্জন কুলাউড়াবাসীর প্রতি উৎসর্গ করেছেন বলে জানান ওসি মো. আব্দুছ ছালেক।

সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-০১