সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহত্বের নিদর্শন। এই কনকনে শীতে অসংখ্য মানুষের শীত নিবারণের মতো কোনো কাপড় নেই। এসব মানুষের পাশে না দাঁড়ালে আমাদের মানবিকতাবোধ প্রশ্নবিদ্ধ থেকে যায়। আমাদের অবস্থান থেকে অসহায়-দুস্থ এবং গরিব মানুষের পাঁশে দাঁড়াতে হবে।

 


কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আরো বলেন, ডা. মঈন উদ্দিন ছিলেন গরিবের জন্য একজন নিবেদিত প্রাণ চিকিৎসক। চিকিৎসাসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর স্মৃতি রক্ষার্থে ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

 

নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ ‘শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাব’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে এলাকার শতাধিক অসহায়-দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিকিৎসক ডা. নুরুল হুদা নাঈম, হাউজিং এস্টেট আবাসিক এলাকা জামে মসজিদের সেক্রেটারি চেরাগ আলী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান, হাউজিং এস্টেট জামে মসজিদের সেক্রেটারি তোফায়েল আহমদ।

 

এছাড়া শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী মুহিবুর রহমান, জাফর আহমদ চৌধুরী, আব্দুল জব্বার চৌধুরী, আব্দুল মালিক, আশরাফ গাজী, সাইফুল আলম, চেয়ারম্যান ইউনুস আলী, মোঃ আবুল কালাম, মোঃ ওলিউর রহমান, ব্যাংকার মুহাম্মদ জাহির আলী, মমিনুল হক রঞ্জু, শিহাব চৌধুরী, ইঞ্জিনিয়ার সুমন চৌধুরী, এ সামাদ চৌধুরী, হাবিবুর রহমান জুনেদ, ইমরান চৌধুরী, সৈয়দ নূরে আলম নওশাদ, ওবায়দুল কাদের জামান, এডভোকেট ফয়জুল হক রানা, রুকনুজ্জামান, তারা মিয়া, মোঃ আলম, জুনাব আলী, আহমদ হোসেন, শফিক ইসলাম, মাসুদ রানা, মাহবুবুর রহমান, আলী আহসান হাবীব প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬