হবিগঞ্জের মাধবপুরে কৃষ্ণনগর মিনি ফুটবল টুর্নামেন্টের ৭তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দিবারাত্রি খেলা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান। এ-সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম রিয়াদ(তুষার), প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি অফিসার মামুন আল হাসান,ডাঃ রোকন উদ্দিন উজ্জ্বল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।



খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাবেক খেলোয়াড় ক্রীড়াবিদ নূর আলম,সহকারী হিসেবে ছিলেন শাহআলম ভূইয়া ও সুহেল মিয়া।


ফাইনাল খেলায় হালিম ভুইয়া একাদশ ০২-০ গোলে সিলেট রফিকুল আলম জাহিদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/ইআ-০৭