সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতা এনামুল হক আর নেই। শনিবার রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫১ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এনামুল হক কানাইঘাট সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের হাজী মুদরিছ আলীর বড় ছেলে।
এনামুল হকের শ্যালক যুবনেতা হামজা হেলাল জানান, শনিবার (১৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে এনামুল হক হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
শনিবার গোসাইনপুর জামে মসজিদে আসরের নামাজের পর জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এনামুল হকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিলেটভিউ২৪ডটকম/এমআর/পিডি




