গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সুনামগঞ্জ জোনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত বুধবার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের পান্ডারগাঁও দোয়ারাবাজার শাখায় অসহায় সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় এবং সুনামগঞ্জ জোনের প্রধান মোহাম্মদ মোশারেফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
ছাতক এরিয়া প্রধান খন্দকার সোলায়মানের তদারকিতে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শাখা ব্যবস্হাপক মোহাম্মদ মনিরুজ্জামান পরাগসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




