শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার সশরীরে ক্লাস ও দাপ্তরিক কাজ শুরুর সিদ্বান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১৫ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী এ তথ্য জানান।
গত আগস্ট মাস থেকে সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনায় সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল শাবি কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের পরিবহনও বন্ধ ছিল।
এই সিদ্ধান্তের ৫ মাস পর কর্তৃপক্ষ থেকে নতুন সিদ্ধান্ত এল।
উপ রেজিস্ট্রার ইউনুস আলী বলেন, সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের সকল কার্যদিবসে (বৃহস্পতিবার সহ) যথারীতি সশরীরে ক্লাস ও অফিস খোলা থাকবে।
সপ্তাহের অন্যান্য দিনের মত বৃহস্পতিবারেও পরিবহণ সুবিধা যথারীতি চালু থাকবে।
তবে প্রতিটি বিভাগ ও দপ্তরকে বিদ্যুৎ সাশ্রয়ে সর্বোচ্চ ব্যবস্থা করতে বলা হয়েছে বলে জানান এই প্রশাসনিক কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১২




