আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ), সিলেট বিজনেস ক্লাবের আয়োজনে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় সিলেট ও সুনামগঞ্জের স্বনামধন্য ৮টি কলেজ অংশগ্রহণ করে।
দুই পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্বে ৮টি কলেজের ৪ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে তিনটি কলেজ চূড়ান্ত পর্বে উন্নীত হয়। চূড়ান্ত পর্ব শেষে সিলেটের ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়।
.jpg)
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের এরিয়া কমান্ডার এবং এআইবিএ, সিলেট-এর গভর্নিং বডির চেয়ারম্যানের পক্ষে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, এনডিসি, পিএসসি, কমান্ডার ৩৬০ ব্রিগেড পুরস্কার বিতরণ করেন।
আয়োজন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এআইবিএ-এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এজাজুর রহমান চৌধুরী, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, এম.ফিল (অব.)।
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবন্দ, এআইবিএ এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গ্রিন পিক হোল্ডিংস লিমিটেড, এ.আই. ইন্টারন্যাশনাল ও হোমস ৭১ এই প্রতিযোগিতায় স্পন্সর প্রদান করে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-১৩




