সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ ও সিলেট সিটি করপোরেশন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ভবন ও দোকান।

সোমবার (১৬ জানুয়ারি) বেলা ২টার দিকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।


 

সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় সড়কের পাশে বেশকিছু অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। যার ফলে ঐ এলাকায় সবসময় জলাবদ্ধতা লেগেই থাকে। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। এ অবস্থায় সওজ ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) মিলে যৌথভাবে সোমবার (১৬ জানুয়ারি) উচ্ছেদ অভিযান শুরু করে। 


 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১