নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বাংলাদেশের মেয়েরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬৫ রান তোলে বাংলাদেশের মেয়েরা। জবাবে ১৫৫ রান করে শ্রীলঙ্কা। তাতেই ৯ রানে জয় নিশ্চিত করে সুপার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

 


সোমবার (১৬ জানুয়ারি) বেনোনিতে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগ্রেসরা। উদ্বোধনী জুটিতে আফিফা প্রত্যাশা ও মিস্টি সাহা গড়েন ৭৫ রানের জুটি। ১৪ রানে মিস্টি রান-আউটের শিকার হয়ে ফিরলে ভাঙে এই জুটি। মিস্টি নিজের ইনিংস বড় করতে না পারলেও প্রত্যাশা তুলে নেন হাফ সেঞ্চুরি। তার ব্যাট থেকে ৪৩ বলে ৫৩ রান আসে।

৭৯ রানে প্রত্যাশা ফিরলে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশের মেয়েরা। তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার ৫১ বলে গড়েন ৮৬ রানের ঝড়ো জুটি। এই জুটিতে থাকা দিলারা আক্তার ২৭ বলে ৩৬ রান তোলেন। আর স্বর্ণা আক্তার ২৮ বলে করেন ৫০ রান। লঙ্কান মেয়েদের হয়ে রাশমি নাথারঅঞ্জলি একটি উইকেট শিকার করেন।

 

জবাবে স্কোরবোর্ডে ২৪ রান তুলতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় উইকেট জুটিতে ৯৬ রানে জুটিতে বিশ্মি গুণারত্নে ও দেওমি ভিহাঙ্গা লঙ্কানদের পথে ফেরান। খেলার মোড় ঘুড়িয়ে দেয় তাদের ইনিংসের ১৭ ও ১৮তম ওভার। ওই দুই ওভারে মারুফা আক্তার ও দীপা খাতুন চার রান করে দেন। দীপা উইকেট নিতে না পারলেও মারুফা শিকার করেন এক উইকেট। শেষ দুই ওভারে লঙ্কানদের জয়ের জন্য দরকার ছিল ৩৮ রান। শেষ দুই ওভারে লঙ্কানরা তুলতে পারে মাত্র ২৭ রান। তাতেই ১০ রানের জয় পায় টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার দুটি ও দিশা বিশ্বাস একটি উইকেট শিকার করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৫


সূত্র : প্রতিদিনের বংলাদেশ