লালাবাজারে হযরত আবুদৌলত শাহজাকারিয়া র.মাদরাসায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার মাদরাসার কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হযরত আবুদৌলত শাহজাকারিয়া র. মডেল মাদরাসার ইউ.কে উন্নয়ন কমিটির সভাপতি ও মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বারী।

 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- মাদরাসার ইউ. উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হক আবু।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাদরাসার আজীবন দাতা সদস্য ফজলুল হক, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও সমাজ সেবক পীর ফয়জুল হক ইকবাল, মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আব্দুল কুদ্দুস, সালেহা নূর চৌধুরী  কিন্ডারগার্টেনের পরিচালক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, হযরত আবুদৌলত শাহজাকারিয়া র. মডেল মাদরাসার উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী এডভোকেট মুহিত হোসেন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, সৈয়দ বেলায়াত আলী লিমন ভাইয়ের আব্বা শিক্ষানুরাগী ও সমাজ সেবক সৈয়দ জিলকদর আলি মাখন মিয়া, মাদ্রাসার সহ সভাপতি কামরুজ্জামান খান ফয়সল, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজ সেবক ফারুক আহমেদ, বিবিদইল জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি ও মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ আলি, মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য সৈয়দ বেলায়াত আলী লিমন, লালাবাজার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠানতা আমিনুর রহমান শিফতা, আল মদিনা ফার্মেসীর সত্ত্বাধিকারী ও মাদ্রাসার সহ সভাপতি আব্দুল মোহিত, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির, মাদ্রাসার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির আলি, মাদ্রাসার কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম চৌধুরী, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য বুলবুল আহমদ, গভর্নিং বডির সদস্য হামিদুর রহমান মাসুক, প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকীসহ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭