বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গোয়াইনঘাট উপজেলা শাখাকে আরো গতিশীল ও সুসংগঠিত করার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হল রুমে এ কর্মীসভার আয়োজন করা হয়।

 

উপজেলা কৃষকদলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সভাপতি আব্দুল করিম শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মেম্বার, সহ সভাপতি মুন্সি বিলাল, হারিস মিয়া।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষকদলের সদস্য কামরুল মেম্বার, আব্দুল মন্নান, আরব আলী, যুবদল নেতা ফখরুল ইসলাম, ইব্রাহিম আলী, এম ওয়ারিস, ইয়াহিয়া, ছাত্রদল নেতা আছাব উদ্দিন ও আবিদুর রহমান প্রমুখ।

 

এছাড়া সভায় উপজেলা এবং ইউনিয়ন কৃষক দলের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, “দেশে একদলীয় বাকশাল কায়েমের ষড়যন্ত্র চলছে। মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত গণতন্ত্রকে ধ্বংস করার কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবে না। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে কৃষকদলের নেতাকর্মীদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।”

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪