দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদে প্রবাসী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 


বুধবার সকালে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ডেভেলপমেন্ট ইউ.কে’র সভাপতি মনির হোসাইন।

 

জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মুহিদ হোসেনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মুক্তাদির।

 

বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল আউয়াল টিপু ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ডেভেলপমেন্ট ইউ.কে'র সহ সভাপতি মোঃ আব্দুল হক (আবু), সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, যুক্তরাজ্যের ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল বারী, নাজির বাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের সভাপতি মোঃ তহুর আলী, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর মোঃ ফয়জুল হক ইকবাল, লালাবাজার এডুকেশন ট্রাস্ট ইউ. কে'র সভাপতি মোঃ আব্দুল কাদির, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সেবুল চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ দিলু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সমাজসেবক মোঃ ফারুক আহমদ, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউ.কে'র কোষাধ্যক্ষ মোঃ ইলিয়াস আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মোঃ ফারুক হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ জুলফিকার আলী (শিপন), যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ মাখন মিয়া, মোঃ তেরা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী সজিদ আলী, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী শাহ মোঃ বাকের হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা নূর মিয়া খলকু, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মাহফুজুল করিম।

 

অনুষ্ঠানে প্রবাসী ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-২৫