সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদরাসার উদ্যোগে শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ২ টায় ৬৫ তম ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড.এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (আমির তাহরিকে খতমে নবুওয়ত বাংলাদেশ, পীর সাহেব জৈনপুরী)  সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষানূরাগী নজরুল ইসলাম।



ইসলামি মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবিবুল বারী আয়হান জানান, ইসলামি চিন্তা বিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী বেলা ২টায় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এছাড়াও আরো দেশ বিখ্যাত উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন । ইসলামি মহা সম্মেলন তিনি সকলের উপস্হিতি কামনা করেন।  

সিলেটভিউ২৪ডটকম/সুনু/ইআ-০২