সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন আর নেই। আজ বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

জানা গেছে, হাবিব হোসেন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ সকালে মারা যান তিনি।


বরইকান্দি ইউপির দুইবারের চেয়ারম্যান হাবিবের মরদেহ দেশে আনা হবে বলে জানা গেছে। এরপর তাঁর জানাজার সময় নির্ধারণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে