হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় অন্তত এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সংগঠক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য বিধান কৃষ্ণ দাস সরকার।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এবং উপজেলা সদরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এবং পাহাড়পুড়ে অন্তত এক হাজার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।
এর মধ্যে উপজেলার কাকাইলছেও গ্রামে ৩০০ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ২০০, পাহাড়পুরে ২০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।
এদিকে বুধবার বানিয়াচং উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় অন্তত ৩শ' শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বিধান কৃষ্ণ দাস সরকার। কম্বল পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
‘মানবতাই ধর্ম’ এই স্লোগানকে সামনে রেখে শীতের শুরু থেকে হবিগঞ্জ জেলার বানিয়াচং এবং আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের পাশে আছেন মানবতাবাদী এই নেতা। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, ‘মানব ধর্মই প্রকৃত ধর্ম। এই তীব্র শীতে মানুষের উচিৎ মানুষের পাশে দাঁড়ানো।’
তাছাড়া মানবসেবার মহান ব্রত নিয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছেন এবং অতীতের মত ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৫




