সিলেট মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী এডভোকেট বেলাল উদ্দিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিম জুনেল হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় অবস্থান করছেন।

 


তাদের আশু রোগ মুক্তি কামনায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২২) বাদ যোহর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দীর্ঘায়ু কামনা এবং মহানগর আওয়ামী লীগের অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়।

 

এসময়ে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মোঃ সানাওর, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, সৈয়দ কামাল, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুফতি আব্দুল খাবির, মোঃ আব্দুল হামিদ, সালাউদ্দিন বক্স সালাই, ফয়ছল আক্তার ছোবহানী, সৈয়দ আনোয়ারুস সাদাত, বদরুল ইসলাম বদরু, শেখ সোহেল আহমদ কবির সহ ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯