গত ১৬ জানুয়ারি সিলেটের গোয়াইনঘাটে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলার অভিযোগ করে বিএনপি। এ ‘হামলায়’ আহত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদকে দেখতে গিয়েছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে সোহেল আহমদের সিলেট শহরস্থ বাসায় তাকে দেখতে যান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান প্রমুখ।


তারা এ সময় সোহেলের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর