সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মাহবুব চৌধুরীর পিতা সিলেট সরকারি আলীয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।)
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় খন্দকার মুক্তাদির বলেন, অধ্যাপক আবদুল হক চৌধুরী সিলেটের শিক্ষা বিস্তারে অনেক অবদান রেখেছেন। পাশাপাশি তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের দিরাইয়ে সমাজসেবায়ও অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের শিক্ষাক্ষেত্রে অনেক অপূরণীয় ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হওয়ার নয়। খন্দকার মুক্তাদির মরুহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী ৫ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/এসডি-৩১




