ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।

আজ রবিবার , ৯ মাঘ ১৪২৯, ২২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ


২২ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৩ (অধিবর্ষে ৩৪৪) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে। - হুমায়ূন আহমেদ

ঘটনাবলী

    ১৭৬০ - ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।
    ১৭৭১ - ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।
    ১৮৭৯ - ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।
    ১৯০৫ - রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।
    ১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
    ১৯৫৭ - সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।
    ১৯৬৩ - ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।
    ১৯৭৩ - নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।
    ১৯৮৭ - ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।
    ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।
    ১৯৯৮ - হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।
    ১৯৯৯ - দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।
    ২০০৭ - ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হয়।

জন্ম

    ৮২৬ - মোনটোকু, জাপানি সম্রাট।
    ১২৬৩ - ইমাম ইবনে তাইমিয়া (রহ.)।
    ১৫৬১ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
    ১৫৯২ - ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক পিয়ের গাসেঁদি।
    ১৬৪৫ - স্কটিশ নাবিক ও চর হান্টার ক্যাপ্টেন উইলিয়াম কিড।
    ১৭২৯ - জার্মান দার্শনিক ও লেখক গটহোল্ড ইফ্রয়িম লেসিং।
    ১৭৮৮ - লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।(মৃ.১৯/০৪/১৮২৪)
    ১৮৭৩ - মৌলভী মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।
    ১৮৭৫ - ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৮৯৭ - দিলীপকুমার রায় কবি, গায়ক, সুরকার ও লেখক।(মৃ.০৬/০১/১৯৮০)
    ১৯০৮ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ।
    ১৯০৯ - ইউ থান্ট, বার্মায় জন্মগ্রহণকারী জাতিসংঘের ৩য় মহাসচিব।
    ১৯১২ - বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল। (মৃ.১৯৯২)
    ১৯১৬ - ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ হেনরি ডুটিলেউক্স।
    ১৯২১ - ভারতীয় গায়িকা সুধাকণ্ঠী উমা বসু(হাসি) ।(মৃ.২২/০১/১৯৪২)
    ১৯৩৬ - অ্যালান হিগার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
    ১৯৩৮ - আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।
    ১৯৪০ - ইংরেজ অভিনেতা ও গায়ক জন হুরট।
    ১৯৬২ - টেরেঙ্গানু এর ১৭ তম সুলতান মিজান জয়নাল আবেদিন।
    ১৯৬৫ - ডায়ান লেন, মার্কিন অভিনেত্রী।
    ১৯৭৭ - হিদেতোশি নাকাতা, জাপানী ফুটবলার।
    ১৯৮৫ - মালি ফুটবলার মোহাম্মদ সিসোকো।

মৃত্যু

    ১৬৬৬ - সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।(জ.০৫/০১/১৫৯২)
    ১৮৯৭ - শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।(জ.৪/০১/১৮১৩)
    ১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
    ১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।(জ.২৪/০৫/১৮১৯)
    ১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ রাজনীতিবিদ ফ্রেডরিক ব্যাজের।
    ১৯২২ - ফরাসি গণিতবিদ ও অধ্যাপক ক্যামিল জর্দান।
    ১৯৪২ - মরমী সঙ্গীতশিল্পী উমা বসু (হাসি )।(জ.২২/০১/১৯২১)
    ১৯৬৮ - মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)।
    ১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।
    ১৯৯৪ - আমেরিকান অভিনেতা টেলয় সাভালাস।
    ১৯৯৬ - ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।(জ.১৯০৯)
    ২০০৮ - আমেরিকান অভিনেতা রবার্ট গারি।
    ২০০৮ - অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার।
    ২০১০ -
        ভারতীয় বাঙালি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায়।(জ.১৯২০)
        বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
    ২০২২ - ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। (জ.১৯৫০)[১]


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-০৫