তাহিরপুরে দেড়যুগ পর্দাপন উপলক্ষে আল বরকত ফাউন্ডেশন বালিয়াঘাট বাজার এর নাশিদ সন্ধ্যা ও ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হবে সোমবার (২৩ জানুয়ারি)।
অনুষ্ঠানটি দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে। ট্যাকেরঘাট মুক্তিযুদ্ধ মঞ্চ শহীদ সিরাজ লেকের প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে মাওলানা মঈনুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা করবেন, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা শাহ নজরুল ইসলাম, হাফিজ মাওলা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা আব্দুল রকিব।
কুরআন তিলাওয়াত করবেন ক্বারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও হাফিজ ক্বারি মাওলানা নূরে আলম সিদ্দিকী।
ইসলামিক সংগীত পরিবেশন করবেন আহমদ আব্দুল্লাহ, আলী মুর্তজা বিন আমীন, সায়নান সায়েম, আবু সাঈদ ইসহাক, আফসর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করবেন, কবি মাওলানা মীম সুফিয়ান, অত্র সংগঠনের সভাপতি মাওলানা আব্দুস শহিদ ও ভাইস প্রেসিডেন্ট মাওলানা নুরুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-০১




