বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সোমবার।

 


আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ প্রতিদিন সিলেটের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও ডেইলি নিউএজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানি মাজুমদার প্রমুখ।

 

গত বছরের ৫ নভেম্বর এই পরীক্ষা আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক কামরুল আলম দুলালের পিতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে প্রতিষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি পরিষদের উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে।

 

সার্বিক পৃষ্ঠপোষকতা করছেন কামরুল আলম দুলাল।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২