ছবি: নুরুল ইসলাম।
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে সড়কের নিচে দিয়ে যাওয়া পানির পাইপে লিকেজের ঘটনা ঘটেছে। পাইপ লিকেজ হয়ে পানিতে ভেসে যাচ্ছিল আশপাশের সড়ক।এই লিকেজ মেরামতে আজ সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে।
জানা গেছে, নগরীর বিভিন্ন সড়কের নিচ দিয়ে, ফুটপাত ঘেঁষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পানির পাইপ নেওয়া হয়েছে। এরকম পাইপ গেছে জিন্দাবাজার এলাকার সড়ক দিয়েও। জিন্দাবাজার পয়েন্ট এলাকায় (শুকরিয়া মার্কেটের কাছে) গতকাল রোববার রাত ১০টার দিকে একটি পাইপে লিকেজের ঘটনা ঘটে।
এরপর থেকে ওই সড়ক পানিতে ভেসে যাচ্ছিল। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর আজ সোমবার সকাল থেকে পাইপ মেরামত কাজ শুরু করেছে সিসিক।
সিসিকের অন্তত তিনজন কর্মীকে ওই লিকেজের মেরামত কাজ করতে দেখা গেছে।
এ বিষয়ে কথা সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (পানি) আব্দুস সোবহানকে ফোন করে সাড়া মেলেনি।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




