সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য প্রবাসী মরহুম মনু মিয়া স্ত্রীর কুলখানী সোমবার (২৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।
কুলখানী উপলক্ষে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দোয়া পরিচালনা করেন আব্দুল খালিক জামে মসজিদের ইমাম মাওলানা জামিল আহমদ।
কুলখানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রফিক হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাছা, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা শাহ আলম খোকন, শাহীন আহমদ, জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোশাহিদ আলী, সংগঠক আক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-০৮




