দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 


রবিবার (২২ জানুয়ারি) বিকালে মোগলাবাজার পঞ্চগ্রাম এলাকাবাসীর উদ্যোগে এমপি হাবিবকে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

 

মুরব্বি দুদু মিয়ার সভাপতিত্বে ও মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম আহমদের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রদান অতিথির বক্তব্য রাখেন- সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন ফয়ছল।

 

শুরুতে পঞ্চগ্রামের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শুয়েব আহমদ, মাসপত্র পাট করেন দিলু মিয়া, সমাজসেবী মতিউর রহমান মতছির।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সদরুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ সুরন্জিত, যুবনেতা রাহাদুজ্জামান রাজা, নিরুপম চক্রবর্তী সুব্র, সেলিম আহমদ মেম্বার, রুহুল ইসলাম তালুকদার মেম্বার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলাদ আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক মইনুল হক মেম্বার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিলাজ আহমদ, ব্যবসায়ী নিমার আলী, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, সেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, সিলেট ল কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল আহাদ উজ্জ্বল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ, আরমান আজাদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২