কুলাউড়া বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 


সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

 

তিনি আয়োজকদের মাতার নামে ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার ও এ ধরনের মহতী কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মানবিক গুণাবলীসম্পন্ন করে গড়ে তোলতে মায়েদের আরও যত্নবান হতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোললে একদিকে নিজের পরিবার ও অপরদিকে সমাজ উপকৃত হবে।

 

বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলর মো. মতিউর রহমান মতইয়ের সভাপতিত্বে ও মো. আব্দুছ ছামাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মা. কাজী ফজলুল হক খান সাহেদ।

 

তিনি ট্রাস্টের সফলতা কামনা করে ৩০ হাজার টাকা এবং জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরব-আমিরাত সভাপতি মো. রহমত আলী ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা দেন।

 

স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান পরিচালক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এম আতিকুর রহমান আখই।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক মো. আজিজুল ইসলাম, আল-ইসলাহর সহসভাপতি মো. আবুল কালাম, প্রধান শিক্ষক আবু সাইয়িদ মো. সফিকুল ইসলাম, আতাউর রহমান আতা, মাও. ইব্রাহিম আলী, সুপার মাও. তফাজ্জুল হোসেন, ব্যবসায়ী নেতা এইচডি রুবেল, সোহেল সিদ্দিকী, রফিকুল ইসলাম মামুন প্রমুখ।

 

ট্রাস্টের প্রধান পরিচালক এম আতিকুর রহমান আখই জানান, তার মায়ের নামের ট্রাস্টের উদ্যোগে পৌরসভার প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার অনাথ, অসহায় ও হতদরিদ্র ৫০০ শিক্ষার্থীর মধ্যে ১ম ধাপে ২৫০ জনের মধ্যে স্কুল ব্যাগ, খাতা-কলম, পেন্সিল, রাবার ও কাঠারসহ শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। আগামীতে ২য় ধাপে আরও ২৫০ জনের মধ্যে বিতরণ করা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৩