সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শফিক খানের বিরুদ্ধে সরকারি জমির মাটি বিক্রি করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

 


সোমবার (২৩ জানুয়ারি) সকালে খাজাঞ্চী ইউনিয়নের প্রায়গমহল গ্রামের মৃত ইদ্রিস খানের পুত্র শফিকের বিরুদ্ধে অভিযোগটি করা হয়।

 

ওই অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামে সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিকত ভ্রাম্যমান আদালত মাটি খেকো পাকিছিরি গ্রামের ছাদেক আলীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) করা হয়। এসময় মাটি কাটার কাজে ব্যহৃত এক্সকাভেটর ও ট্রাকসহ চারটি গাড়ী জব্দ করা হয়।

 

লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেছেন, প্রয়াগমহল গ্রামের মৃত ইদ্রিস খানের পুত্র ও খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শফিক খান প্রতি বছরই সরকারি খাস জমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করে থাকেন। এবারও তিনি মাটি কাটা ও বিক্রি শুরু করেন। অবৈধ মাটি উত্তোলন পরিবেশের জন্যে হুমকির কারণ হওয়ায় এর প্রতিকার পেতেই এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এ অভিযোগ দায়ের করেছেন।

 

মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি গাড়ী জব্দ করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সরকারি জমি থেকে মাটি কাটার সময় একজনকে অর্থদন্ড (জরিমানা) করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২০