সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৩ সালের অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট নাদিম রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় টিলাগড়ে কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কার্যালয়ে ভাটাটিকর যুব সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাদিম রহমানকে এ সংবর্ধনা দেয়া হয়।
ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাব ও ভাটাটিকর যুব সংঘের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিকে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবিদুর রহমান শিপলু, আলী হাসান ওমর, ফয়সল আহমেদ শিপলু, আব্দুল কাদের তারেক, জাহেদুর রহমান জাহেদ, আহমেদ ইসমাইল রুহেল, কয়সর আহমেদ, কুতুব আহমেদ, রাহাত খান, রুহেল আহমেদ, অলি রহমান, মুন্না আহমেদ, অনিম রহমান, নাইম রহমান, শিহাব তালুকদার, ইমরান আহমেদ, সালমান আহমেদ প্রমুখ
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১৮




