সিলেটে নতুন সেলস অফিস চালু করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

 


বুধবার বিকাল সাড়ে ৪টায় নগরীর চৌহাট্টা ফিরোজ সেন্টারের দ্বিতীয় তলায় অফিসের উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব:) মফিজুর রহমান।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, আটাব সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, নভোএয়ারের হেড অব মার্কেটিং মেসবাহ-উল ইসলাম, ব্যবসায়ী এ এইচ চৌধুরী সেলিম, মাকসুদ আলমসহ নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬