খেলাঘরে সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিধান দেব চয়ন বলেছেন, সমন্বয় খেলাঘর আসরের সভ্য-সভ্যাদের ঐকান্তিক প্রচেষ্ঠা আর সমন্বিত প্রয়াসে গড়ে উঠবে সুখি সুন্দর বাংলাদেশ। তারুণ্য ও বুদ্ধিদীপ্ত বিজ্ঞানমনস্ক এই এ ঝাঁক পায়রারাই পারবে পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ে তুলতে। 


সিলেট নগরীর চালিবন্দর এলাকার শিশু-কিশোর সংগঠন সমন্বয় খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।



অরূপ শ্যাম বাপ্পী’র সভাপতিত্বে শিশু-কিশোর সংগঠক কাজী মুকিত সুমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র ভট্টাচার্য্য, সিলেট জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছড়াকার পরিতোষ বাবলু, সুরমা খেলাঘর আসর’র সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম, সমন্বয় খেলাঘর আসরের সভ্য নৃত্যশিল্পী অচ্যুৎ চক্রবর্ত্তী বর্ষন, যীশুকৃষ্ণ দেব জনি, সজীব বৈদ্য, স্বপ্নীল দেব রায়, আশরাফুল হক আফজাল, মেহেদী আরাফাত, সোয়েব আহমদ সানু প্রমুখ। 


সভায় সর্বসম্মতিক্রমে সদস্য কমিটি গঠন করা হয়। 


কমিটির উপদেষ্টারা হলেন গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, অরূপ শ্যাম বাপ্পী, আমানুল মঈন সানী, সভাপতি- কাজী মুকিত সুমন, সহ-সভাপতি- যীশুকৃষ্ণ দেব জনি, সাধারণ সম্পাদক- অচ্যুৎ চক্রবর্ত্তী বর্ষণ, সহ- সাধারণ সম্পাদক- সজীব বৈদ্য, সাংগঠনিক সম্পাদক- আয়ুষ্মান দত্ত অনিন্দ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- স্বপ্নীল দেব রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদ- আশরাফুল হক আফজাল। সদস্যরা হলেন- সুদীপ্ত অর্জুন রাজু, উত্তম ঘোষ, মেহেদী আরাফাত, সোয়েব আহমদ সানু। 


প্রধান অতিথি নব মনোনীত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

  
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৪